editor
প্রকাশিত: 4:18 PM, October 3, 2023
সিলেট-জকিগঞ্জ সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমকিরা গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশের সঙ্গে বৈঠক শেষে বিকাল ৩টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজনকে গোলাপগঞ্জের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর সোমবার (২ অক্টোবর) আহত ওই ব্যক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শ্রমিকরা জানান, ওই ব্যক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যক্তির পরিবার মামলা করবে না বলে জানায়। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে। এজন্য গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন।
সবশেষে ওসি জানান, তিনি সাক্ষর দিতে পারবেন না। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে গোলাপগঞ্জের দুদিকে রাস্তায় শত শত গাড়ি আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন লোকজন।
পরে বেলা ২টার দিকে গোলাপগঞ্জ থানাপুলিশের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় শ্রমিক নেতারা। সে বৈঠকে তাদের দাবি পূরণ হওয়ায় বিকাল ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (গোলাপগঞ্জ) সুদীপ দাস।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়