editor
প্রকাশিত: 8:00 PM, August 10, 2023
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিয়ানীবাজার পৌরসভাধীন খাসা গ্রামের আলোচিত জমি আত্মসাৎ মামলার রায় ঘোষণা করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক আজ ১০ আগষ্ট এই রায় ঘোষণা করেন। আদালতে ঘোষিত রায়ে অভিযুক্ত দুই আসামীকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালে ১৫ জুন তারিখে বিয়ানীবাজার পৌরসভাধীন খাসা গ্রামের মাছুম আহমদ বাদী হয়ে একই গ্রামের মৃত আব্দুল হামিদ এর দুই পুত্র শাহীন আহমদ ও কবির আহমদ কে অভিযুক্ত করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা যায়, আসামীদের বিরুদ্ধে জাল দলিল তৈরী করে মাসুম আহমদ এর ভূমি আত্মসাৎ করার অভিযোগ করা হয়। পুলিশ তদন্ত শেষে এজাহারভূক্ত আসামীদের অভিযুক্ত করে আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করে। পরে আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমাণ শেষে প্রায় ৭ বছর পর উক্ত মামলার রায় আজ ঘোষণা করা হল। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক মোঃ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে অভিযুক্ত দুই সহোদর শাহীন আহমদ ও কবির আহমদ এর বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কে দোষী সাব্যস্ত করা হয়। মাননীয় আদালত তাদের প্রত্যেক কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় দুই আসামীর কেউই আদালতে হাজির ছিলেন না। আসামীরা পলাতক থাকাবস্থায় এই রায় ঘোষণা করা হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র পক্ষের আইনজীবি মোঃ নিজাম উদ্দিন পিপি বলেন, এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।
আসামী পক্ষের আইনজীবি মোঃ আবুল কাশেম বলেন, এই রায়ে ক্ষমতাসীনদের প্রভাব প্রতিফলিত হয়েছে। রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়