editor
প্রকাশিত: 5:01 PM, October 4, 2023
সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে টিলারগাও ডলিয়া আখালিস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার মজলিশে শুরার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২ অক্টোবর) মাদরাসা মিলনায়তনে শুরা সভাপতি আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় সভায় সর্বসম্মতিতে জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর সতন্ত্র জামে মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) নির্মাণ করার সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন জামেয়ার মজলিশে শুরার সহ সভাপতি শাবিপ্রবির প্রফেসর ড. শাহ আলম, শুরার সদস্য মাওলানা আনোওয়ার হোসাইন শেওতরপারী, হাজী মফিজ আলি মাষ্টার, তাহির আলী, হাজী ইউনুস আলী, জমির উদ্দীন, রহমত আলি, আব্দুর রাজ্জাক, জমশেদ আলি, সৈয়দ নুরুদ্দীন আহমদ, আছমত আলী, নোয়াব আলী, বাবুল মিয়া, মাওলানা সালেহ আহমদ, মাওলানা নুরুল আমিন, হাফিজ লোকমান আহমদ, মাওলানা সাইফুল আলম, ফজল মিয়া, মুতাহির আলি, হাজী ছুপু মিয়া প্রমূখ।
এছাড়াও সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, মেধাবী, এতিম শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ গঠনের লক্ষে জামেয়া মোহাম্মদিয়া সিলেট শিক্ষাদান করে যাচ্ছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হক শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বক্তরা বলেন, জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার পাশাপাশি সতন্ত্র মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) জামে মসজিদ নির্মাণের উদ্যোগ প্রসংশনীয়। বক্তারা আল্লাহর ঘর মসজিদ নিমার্ণে দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ এবং সমাজসেবীদের সহযোগীতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন