editor
প্রকাশিত: 6:21 PM, October 4, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: পুলিশি সেবার মান বৃদ্ধি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতিসহ অপরাধ দমনে অবদান রাখায় ৯ম বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন কুলাউড়ার ওসি মোঃ আব্দুছ ছালেক।
বুধবার (৪ অক্টোবর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম-বার ওসি আব্দুছ ছালেকের হাতে সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওসি আব্দুছ ছালেক চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ ১২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কুখ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই গাড়ী উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, অল্প সময়ের মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নবম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
এদিকে জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নিবার্চিত হয়েছেন কুলাউড়া থানার মোঃ আনোয়ার মিয়া ও শ্রেষ্ঠ সহকারি উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মোঃ রুমান মিয়া।
ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে থানা পুলিশ বদ্ধ পরিকর।
এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণাকে সামনে রেখে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছি। আমার এ অর্জন কুলাউড়া থানার সর্বস্তরের মানুষকে উৎসর্গ করলাম।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন