editor
প্রকাশিত: 1:28 PM, November 12, 2020
অনলাইন ডেস্ক
অপাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ক মতবিনিময় সভা গতকাল বুধবার সিলেট সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সিলেট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের সভাপতিত্বে ও অপরাজিতা সিলেট জেলা প্রকল্প সমন্বয়কারী মো. ইখতেহার হোসেন মৃধার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাস্টার ক্যাপসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মোঃ কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমন্বয়কারী মোছাঃ কোহিনুর বেগম, কো অর্ডিনেটর ফিন্যান্স সালমা বেগম, শিহাবুল ইসলাম, শিউলি আক্তার প্রমুখ।
পরে বেলা ১ টায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে সিলেট সদর উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছেন। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবী রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করেন। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রুত এই দাবীটি পূরণ করেন এব্যাপারে তাদের বক্তৃতায় জোরদাবী জানান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক