editor
প্রকাশিত: 11:18 AM, October 5, 2023
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আরিফ মিয়া নামক এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র। ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে প্রক্টর কামরুজ্জামান চৌধুরী ‘আনুমানিক ভোর ৪টায় সে গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তার মানসিক সমস্যা ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল। সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়না তদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসতেছেন।’
এদিকে, তার ফেসবুক পোস্ট ঘেটে দেখা যায়- বুধবার দিবাগত রাত দুইটার আগ পর্যন্ত একাধারে অনেকগুলো পোস্ট দিয়েছেন। সেগুলোতে বিষন্নতা ও কাউকে না পাওয়া আকুলতা প্রকাশ পেয়েছে।
গলায় ফাঁস দেওয়ার আগে বুধবার দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকার সময় আরিফ তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিষন্ন রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর, নিরর্থক। এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়