editor
প্রকাশিত: 3:57 PM, October 5, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৪ অক্টোবর) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের পিতৃভূমি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জনকল্যাণ এলাকায় ও তার নিজ গ্রাম সুলতানপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ডা. দুলাল বিগত ৩ মেয়াদে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় জনসাধারণের মাঝে তুলে ধরেন।
ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল তার বক্তৃতায় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস, আমাদের দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার যোগ্যতা ও কর্মদক্ষতা অনুযায়ী আমাকে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করবেন। এ আসনে আমি আমার দলের মনোনীত প্রার্থী হলে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো৷
এসময় দেওয়ানবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষে উপস্থিত নেতৃবৃন্দ ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের প্রতি পূর্ণ আস্থা রেখে বলেন, সিলেট-৩ আসনে ডা. দুলাল আওয়ামী লীগের মনোনয়ন লাভ করলে দল-মত-নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।
পৃথক উঠান বৈঠক গুলোতে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ আলী খান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল মনাফ, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ আবরু মিয়া, ইউপি সদস্য শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, সানুর আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল প্রমুখ।
এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন