editor
প্রকাশিত: 5:13 PM, October 5, 2023
আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ইমিগ্রেশন এডভাইজার ও সমাজসেবী নজরুল হক এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৪ অক্টোবর বুধবার রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল হক।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অধ্যাপক ফরিদ আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ছুহুল আহমদ, ক্বারী মাওলানা ইমরান আহমদ, মাওলানা সালমান আহমদ, হাফিজ মাওলানা জামাল আহমদ, হাফিজ মোশাররফ প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাকিম, ফজলে নূর, তাহছিন, সৈয়দা মারইয়াম, মাহিনা তাকবির। দেশ জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কোরআন এর বাণী সর্বত্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। ইসলামের সু মহান বাণী আকড়ে ধরে সমাজের অশান্তী দূর করতে হবে। বক্তারা বলেন, প্রবাসীরা মহাগ্রন্থ আল কোরআন এর খেদমত, দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। তেমনি একজন যুক্তরাজ্য প্রবাসী নজরুল হক।
বক্তারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার মাধ্যমে প্রবাসীদের ভুমিকা রাখার আহবান জানান।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন