editor
প্রকাশিত: 5:17 PM, October 5, 2023
সিলেট সদর উপজেলা ইউএনও নাসরিন আক্তার বলেছেন, শিক্ষকতা একটি মহান, সম্মানজনক ও আদর্শ পেশা। এ পেশার ‘মহান’ অর্থে এটাই বোঝানো হয় যে, একজন শিক্ষক প্রতিনিয়ত অকৃপণভাবে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকেন। শিক্ষকরা সমাজ সংস্কার, অশিক্ষার প্রভাব দূরীকরণ, জনসচেতনতা তৈরি ইত্যাকার বহুবিধ ক্ষেত্রে কল্যাণমুখী কাজ করে থাকেন।
তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক ছাড়া উন্নত সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। তাঁদের শিক্ষার আলো যেমনি শিক্ষার্থীদের সামনের পথচলাকে সুদৃঢ় করে, তেমনি তাদের স্নেহ, মমতা, ভালোবাসা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।
তিনি বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রঞ্চন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও মো. লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ফিরোজা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তাপাদার, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, একাডেমিক সুপারভাইজার শিরিন আক্তার, ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাজেদা সুলতানা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাব্বির আহমদ, সিনিয়র শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, জোয়াদ খান, স্বপন চন্দ্র নাথ, আব্দুল মান্নান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার সোনিয়া, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন