editor

প্রকাশিত: 5:52 PM, October 6, 2023

আ” লীগ সরকার দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় গরীব মানুষের কল্যাণে কাজ করছে- প্রবাসী কল্যাণ মন্ত্রী

আ” লীগ সরকার দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় গরীব মানুষের কল্যাণে কাজ করছে- প্রবাসী কল্যাণ মন্ত্রী

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর মেরামত ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে টেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব টেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। দুপুর সাড়ে ১২টায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি তিনির নিজ ইউনিয়নের ডুলটিরপাড় ব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও তৃণমুল পর্যায়ের মানুষের অগ্রযাত্রা বাস্তবায়নে তিনি দেশ-কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় গরীব মানুষের কল্যাণে কাজ করছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকার প্রার্থী-কে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল ইসলাম খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ ,জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, বীর মুক্তযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,আওয়ামী লীগ নেতা মকবুল আলী মঙ্গল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, কাতর প্রবাসী শ্রমিকলীগ নেতা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সহ সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে আরএইচডি গ্রামীন সড়ক সিলেট তামাবিল অংশ থেকে হেমু পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও আসামপাড়া থেকে রাংপানি কলেজ পর্যন্ত নবনির্মিত আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়