editor
প্রকাশিত: 4:01 PM, October 7, 2023
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্বসাতজনি গ্রামে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় টিলা ধসে ৩টি পরিবারের বসতঘর মাটি চাপাপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে । তবে এই ঘটনায় পরিবারের কেউই হতাহত হয় নাই।
জানাগেছে, কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে ৭ অক্টোবর শনিবার ভোর রাতে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্বসাতজনি গ্রামে টিলা ধসের ঘটনা ঘটে।
ঘটনায় লেদই পাত্র (৬৫) সুদেন পাত্র (৪৬) ও রণ পাত্র (৫৫)’র পাশা পাশি থাকা ৩ টি পরিবারের বসতঘর মাটি চাপা পড়ে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান,শনিবার ভোররাতে বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ করেই ঘরের দেয়ালে মাটি ধসে পড়ে আমরা একে-অপরকে ডাকাডাকি করে ঘর থেকে বের হয়েছি।
আশ পাশের লোকজন এগিয়ে এসে আমাদের-কে প্রাণে রক্ষা করেন। মূহুর্তের মধ্যেই ৩ টি পরিবারের বসতঘরের উপর টিলা ধসে মাটি চাপা পড়ে। আমরা ঘরের মালামাল রক্ষা করতে পারি নাই।
ঘটনার খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
তিনি তাৎক্ষনিক ভাবে নগদ ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন।
তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়-কে বিষয়’ টি অবগত করে ক্ষতিগ্রস্থ বসতঘর মেরামত সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতি বৃষ্টি চলাকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য: টিলা ধসে গতবছর ৬ জুন একই গ্রামে একি পরিবারের ৪ জন নিহত হয়েছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়