editor
প্রকাশিত: 11:51 PM, October 7, 2023
সিলেট-শিলচর উৎসবের ২য় রাউন্ডের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি শনিবার অক্টোবর সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
দুই দিনব্যাপী আয়োজিত সিলেট-শিলচর উৎসবে বক্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সংসদ সদস্য পঙ্কজ নাথের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। ইন্ডিয়া ফাউন্ডেশনের ফেলো রামি নিরঞ্জন দেসাই ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ৬ অক্টোবর সিলেট-শিলচর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই উৎসবের লক্ষ্য হল সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে যোগাযোগকে উন্নীত করা যা সিলেট এবং শিলচর শহরকে সংযুক্ত করে। উল্লেখ্য সিলেট-শিলচর উৎসবের প্রথম সংস্করণ ০২-০৪ ডিসেম্বর ২০২২ তারিখে আসামের শিলচরে অনুষ্ঠিত হয়েছিল।
মাসুদ/জহির / ডলি /২০২৩/
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়