editor
প্রকাশিত: 2:33 PM, October 8, 2023
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় ওসি মো. জাবেদ মাসুদের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ নাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহইয়া আল মামুন।
মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সঞ্জয় চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসসহ জনপ্রতিনিধি, পুলিশের বিট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, উপজেলা আনসার, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি।
মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পূজা উদযাপনে সকল বিভাগের সঙ্গে সমন্বয় রেখে নির্দেশানা সমূহ সবাই মেনে চলতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পূজা কমিটির নেতৃবৃন্দ প্রতিটি মন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবী জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন