editor

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

মঈনুন্নেছা বালিকা বিদ্যালয়ে কিশোরীদের প্রশিক্ষণ

মঈনুন্নেছা বালিকা বিদ্যালয়ে কিশোরীদের প্রশিক্ষণ

1

সিলেট জেলা শিক্ষা অফিসার নাজমা বেগম বলেছেন, একজন সুস্থ্য সবল মানুষ সমাজকে অনেক কিছুই দিতে পারে। বিশেষ করে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্টানে কিশোরীদের বয়সন্ধিকালীন সময়ে বিশেষ নজর রাখতে হবে সংষিøষ্ট প্রতিষ্টানের শিক্ষিকাদের। তিনি বলেন, মেয়েদের মাসিক কোন লজ্জার বিষয় নয়। এটি তাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ। এ বোধটুকু একজন কিশোরীর মনে স্থাপন করে দিতে হবে। এই সময়ে মা বাবাসহ পরিবারের অভিভাবকদের অধিক যত্নবান হতে হবে। তাদের সাথে মা বাবাকে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তিনি বৃহস্পতিবার নগরীর মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কর্ণারের উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ার উদ্যোগে এবং ডব্লিউএসএসসিসি ও ইউএসটি এর সহযোগিতায় কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও বিদ্যালয় কর্তৃপক্ষকে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক উপকরণ প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। আইডিয়ার কর্মকর্তা রোজিনা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম, সহকারী প্রধান শিক্ষিকা মোছা: খালেদা বেগম, সাংবাদিক খালেদ আহমদ ও জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী। বিদ্যালয়ের ২০ জন কিশোরী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন আইডিয়ার কর্মকর্তা শাহিনুর রহমান, রোজিনা চৌধুরী এবং কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুনা সুলতানা। অনুষ্টানে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার জন্য বিদ্যালয় কর্তৃক বরাদ্দকৃত একটি শ্রেণীকক্ষ, ২টি স্টীল শোকেস, ১টি টেবিল, ৪টি চেয়ার, ফাস্ট এইড বক্্র, মগ, বালতি, স্কুল ইউনিফর্ম, স্যানেটারী উপকরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ আরো অনেক উপকরণ দিয়ে সজ্জিতকরণ করে আনুষ্টানিকভাবে শ্রেণীকক্ষটি প্রধান শিক্ষিকার নিকট হস্তান্তর করেন অতিথিবৃন্ধ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

8 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
7