editor
প্রকাশিত: 10:56 AM, October 10, 2023
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মো. উসমান আহমদ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নিখোঁজে দিশেহারা হয়ে পড়েছেন পুরো পরিবার ৷
জানা যায়, গত সেপ্টেম্বর মাসের (২৬ তারিখ) মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ১২৪৪/২৮-০৯-২০২৩ ইং।
উসমান উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে ও স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানী মাদ্রাসার মক্তব ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
উসমানের বাবা হানিফ আলী কান্নাজড়ানো কন্ঠে জানান, আমার বড় ছেলে গত মাসের (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান মিলেনি।তাকে না পেয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি ৷ কেউ তার সন্ধান পেলে (০১৭৪৭-৬৩৭৪৬৯) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল বলেন, নিখোঁজের বিষয়ে ছেলেটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী উসমানের সন্ধানে থানা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়