editor
প্রকাশিত: 5:27 PM, October 10, 2023
ডেস্ক নিজউ :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মো.ফয়সাল ইসলাম (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের সমর আলীর ছেলে। সোমবার (৯ অক্টোবর) রাতে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ফয়সাল ইসলামের স্ত্রী হালিমা আক্তার বেশ কিছুদিন ধরে সৌদি আরবে থাকেন। নিহত ফয়সাল ইসলামের প্রতিবেশী রবিউল ইসলামের সাথে ফয়সালের স্ত্রী প্রবাসী হালিমা আক্তারের মোবাইল ফোনে কথাবার্তা বলার এক পর্যায়ে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওই প্রেমের সর্ম্পকের কারণে ফয়সাল ও রবিউলের বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাধ হয়। এবিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ ও স্থানীয় গন্যমান্য লোকজন একাধিকবার বিচার-সালিশ করেছেন।
সোমবার সকালে ফয়সাল তার প্রতিবেশী রবিউল ইসলামের আধাপাঁকা টিনসেড বসত ঘরের বারান্দায় তীরের সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা থানায় খবর দেন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফয়সলের লাশ উদ্ধার করে।
নিহত ফয়সাল আহমেদের মা আয়শা খাতুন বলেন, তিনি সকালে ফজরের নামাজ শেষে ঘরের বাহিরে যাওয়ার পর এলাকার ৪ জন বললো তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আমার ধারণা, ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
এবিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়