editor

প্রকাশিত: 5:45 PM, November 12, 2020

চট্টগ্রাম ওয়াসা এমডির দুর্নীতি : রিট আবেদনের ওপর শুনানি এক মাস মুলতবি

চট্টগ্রাম ওয়াসা এমডির দুর্নীতি : রিট আবেদনের ওপর শুনানি এক মাস মুলতবি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধান চেয়ে করা আবেদনের বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে বা আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কি না তা সুনির্দিষ্টভাবে হাইকোর্টকে জানায়নি দুদক। এ অবস্থায় ফজলুল্লাহর নিয়োগ নিয়ে রিট আবেদনের ওপর শুনানি এক মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইকরাম উদ্দিন খান চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. নওশের আলী মোল্লা।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় দুদকের নিষ্ক্রিয়তা এবং পুনরায় নিয়োগের ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ৪৯ নম্বর মোমিন রোডের (খাদেমবাড়ি) বাসিন্দা মো. হাসান আলী। এ রিট আবেদনে গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে করা হয়। ফজলুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুদকের কাছে জানতে চান আদালত। এক মাসের মধ্যে তা জানাতে বলা হয়। কিন্তু দুদক তা জানায়নি। শুনানিতে দুদকের আইনজীবী আদালতে বলেন, একেএম ফজলুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগের বিষয়টি দুদক গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। এরপর আদালত রিট আবেদনের ওপর শুনানি মূলতবি করে আদেশ দেন।

চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে এ কে এম ফজলুল্লাহর মেয়াদ বাড়ানোর সুপারিশ বিষয়ে গত ১০ সেপ্টেম্বর ‘চট্টগ্রাম ওয়াসায় চুক্তিভিত্তিক দায়িত্বে ১১ বছর, অশীতিপর এমডির মেয়াদ আবার বাড়ানোর সুপারিশ’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, দুর্নীতি, অব্যবস্থাপনা, আউটসোর্সিং নিয়োগের নামে বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।

রিট আবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী একেএম ফজলুল্লাহ গত ১১ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওয়াসার নির্বাহী প্রকৌশলী পদে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন শেষে ১৯৯৮ সালে অবসর গ্রহণকারী ফজলুল্লাহ ২০০৯ সালের ৮ জুলাই একবছরের জন্য চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর তিন মাসের জন্য এমডি হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তার মেয়াদ আরো কয়েকবার বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ অক্টোবর তার মেয়াদ শেষ হয়। কিন্তু এর আগেই গত ৭ সেপ্টেম্বর বোর্ডসভায় আরো তিন বছরের জন্য তাঁর নিয়োগের সুপারিশ করা হয়। এরপর সরকার তাকে পহেলা অক্টোবর থেকে আরো তিনবছরের জন্য নিয়োগ দেয়। পহেলা নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন