editor

প্রকাশিত: 12:23 PM, October 12, 2023

কুলাউড়ায় নবীন শক্তি মুক্ত স্কাউটস গ্রুপের গাছের চারা বিতরণ

কুলাউড়ায় নবীন শক্তি মুক্ত স্কাউটস গ্রুপের গাছের চারা বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় সহস্রাধিক স্কুল শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছে নবীন শক্তি মুক্ত স্কাউটস গ্রুপ।

বুধবার (১১ই সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয়, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় গাছের চারা।

উপজেলা স্কাউট সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সোহেল আহমেদের তত্ত্বাবধানে সংগঠনের সভাপতি আজহার মুনিম শাফিনের সভাপতিত্বে ও সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় পৃথক-পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা উপজেলা স্কাউট কমিশনার ড. মোঃ আব্দুল কাইয়ুম, রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আব্দুস সালাম, রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র চন্দ, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা বেগম, কুলাউড়া উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার সামছু উদ্দিন বাবু, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল ইন স্কাউটসের ইউনিট লিডার প্রেসিডেন্ট’স স্কাউট তাহেরা চৌধুরী।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি কলি মল্লিক, যুগ্ম সম্পাদক রেজবিন আক্তার, সাজ্জাদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ প্রেসিডেন্ট’স স্কাউট মোজাহিদুল ইসলাম মিহাদ, সদস্য অপু মিয়া মাইশা জান্নাত চাঁদনি, স্কাউটার সাহেদুল ইসলাম সাগর প্রমুখ।

এক প্রতিক্রিয়ায় সংগঠনের উপদেষ্টা ও উপজেলা স্কাউটস সম্পাদক সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা মোতাবেক ২০২৩ সালে প্রত্যেক স্কাউট একটি করে গাছের চারা রোপনের অনুষ্ঠানকে সফল করতে আজকে দিনব্যাপী নবীন শক্তি মুক্ত স্কাউট দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগে সহস্রাধিক গাছের চারা বিতরণ কার্যক্রমকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচি পালনের মাধ্যমে কুলাউড়া উপজেলা স্কাউটস প্রশংসা কুঁড়িয়েছে। এরকম সমাজ-উন্নয়ন অনুষ্ঠান আরও বাস্তবায়নের প্রত্যাশা করছি।

নবীন শক্তি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আজহার মুনিম শাফিন বলেন, বাতাস হারিয়ে যাওয়া স্নিগ্ধতা ফিরিয়ে আমরাই বাতাসকে দূষণমুক্ত করতে পারি। বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা পালনে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার মহোদয়, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা, ভাটেরা বন বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা সহযোগীতা করেছেন তাঁদের নিকট কৃতজ্ঞতা জানাই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না