editor
প্রকাশিত: 8:29 PM, October 12, 2023
বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও ধারাবাহিকভাবে ‘বিকৃত তথ্য উপস্থাপন’ মোকাবিলায় ইউরোপীয় পার্লামেন্টে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এবং যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের যৌথ পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
গত সেপ্টেম্বরে ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া জয়েন্ট মোশন রেজ্যুলেশনসহ ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ বিষয়ে চালানো অপপ্রচার কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন পেশার মানুষ।
সভায় মূল আলোচক ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ। অন্যতম বক্তা হিসেবে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন।
আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ রশিদ রায়হান বিন এবং স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী।
সংবাদ উপস্থাপনে মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা ‘প্রশ্নবিদ্ধ’ বলে মনে করেন ড. ক্রাহ।
তিনি বলেন, এনজিওগুলো বেসরকারি সংস্থা হলেও প্রায় সব এনজিওরই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিছু সংস্থা হয়তো নিজস্ব স্বার্থে তথ্য বিকৃত করে প্রচার করে, যার ফল হয় ভয়াবহ।
মোজাম্মেল আলী বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে এত কাজ বর্তমান সরকার ছাড়া আর কেউই করেনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন