editor
প্রকাশিত: 9:26 PM, October 12, 2023
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল-ঈদগাহ বাজারে মৃত গরুর মাংস বিক্রি করার অপরাধে এক মাংস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ২ মাসের কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ চতুল ঈদগাহ বাজারে গিয়ে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে স্থানীয় মুক্তাপুর গ্রামের ফকির আলীর পুত্র ফখরুল ইসলামকে আটক করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে তাকে ২ মাসের কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ফখরুল ইসলাম চতুল ঈদগাহ বাজারের একজন মাংস ব্যবসায়ী। বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় আরো অনেকে জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ফখরুল ইসলাম তার আরো ২ সহযোগীকে নিয়ে বাজারে গরুর মাংস বিক্রি করতে থাকেন। অনেকে মাংস বাড়িতে নিয়ে গেলে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি তাৎক্ষণিক লোকজন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আম্বিয়া সহ নেতৃবৃন্দকে জানান। তারা সকাল সাড়ে ৯টার দিকে বাজারে এসে দেখতে পান মাংস থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
জিজ্ঞাসাবাদকালে মাংস ব্যবসায়ী ফখরুল ইসলাম স্বীকার করে বলে, স্থানীয় রায়পুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র নাজিম উদ্দিন তাকে সহ আব্দুল বাছিত ও আব্দুল হামিদকে ১৫’শ টাকা পারিশ্রমিকের বিনিময়ে মৃত গরুর মাংস বিক্রি করতে বলেছে।
বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানতে পেরে উপজেলা ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, থানা পুলিশ ও উপজেলা প্রাণি-সম্পদ অফিসের কর্মকর্তা জসিম উদ্দিনকে নিয়ে চতুল ঈদগাহ বাজারে যান। প্রাণিসম্পদ হাসপাতালের কর্মকর্তা জসিম উদ্দিন মাংস পরীক্ষা করে মৃত গরুর পঁচা মাংস হিসেবে সনাক্ত করেন। তখন মৃত গরুর পঁচা মাংস জব্দ করে পরবর্তীতে বাজারের পাশে মাটির গর্তে আগুনে পুড়িয়ে ফেলেন এ্যাসিল্যান্ড ফয়সাল আহমেদ।
এ সময় মৃত গরুর মাংস বিক্রির বিষয়টি মাংস ব্যবসায়ী ফখরুল ইসলাম স্বীকার করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এ সাজা ও জরিমানা করেন ভূমি কর্মকর্তা ফয়সাল আহমেদ। সাজাপ্রাপ্ত ফখরুল ইসলামকে থানা পুলিশের মাধ্যমে সিলেট জেল হাজতে পাঠানো হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়