editor
প্রকাশিত: 11:42 PM, October 13, 2023

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজ অত্যন্ত ঝুঁকি ও গুরুত্বপূর্ণ। তবে ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি এবং আনন্দ পান, যখন তাদের একটি ছবি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। তাদের ছবি সব ভাষায় কথা বলে। একেকটি ছবি হয়ে উঠে একেকটি ইতিহাস।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে জানান মন্ত্রী ইমরান আহমদ।
বিপিজেএ-এর সদ্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের যৌথ (দুই অধিবেশনে) সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেটে প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবদুর রকিব মন্টু, সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমদ সেফুল ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি নাজমুল হক।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিপিজেএ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আতাউর রহমান আতা, বর্তমান সিনিয়র সহ সভাপতি ইউসুফ আলী ও সহ সভাপতি হুমায়ুন কবির লিটন।
অনুূষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিপিজেএ’র নির্বাহী সদস্য এটিএম তুরাব এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বী।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ’র সহসাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃকিতবিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম এবং সদস্য মামুন হাসান, নাজমুল কবির পাবেল, দুলাল হোসেন, এ এইচ আরিফ, বেলায়েত হোসেন, আনিস রহমান, শাহ মো. কয়েছ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, শেখ আবদুল মজিদ, আবু বক্কর, শিপন আহমদ, রত্না আহমদ তামান্না, আজমল আলী, আব্দুল খালিক, একরাম হোসেন ও আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিপিজেএ’র নতুন কমিটির নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নৈশভোজে মিলিত হন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়