editor
প্রকাশিত: 12:20 PM, October 14, 2023
সিলেটে প্রখ্যাত লোকসংগীত শিল্পী, সুরকার, লোক গবেষক ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগের প্রাক্তন সভাপতি বিদিত লাল দাসের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে (১৩ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় মহানগরীর সারদা স্মৃতি ভবনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের মহড়া কক্ষে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগ আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সহসভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সভাপতি নাজনীন হোসেন। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা আল আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী বিপ্রদাস ভট্টাচার্য।
এছাড়াও বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত, কণ্ঠশিল্পী ইকবাল সাঁই, বিশ্বদীপ লাল দাস, দীপ্তি রানী পাল, দীপক রঞ্জন ঋষি, কামরুল হাসান টিটু প্রমুখ।
প্রধান অতিথি নাজনীন হোসেন বলেন, সিলেটের লোকগানের প্রচার ও প্রসারে বিদিত লাল দাস গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন।
বিশেষ অতিথি আল আজাদ বলেন, সিলেটের আঞ্চলিক গানকে দেশে-বিদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে বিদিত লাল দাস নেতৃত্বের আসনে ছিলেন।
সভাপতির বক্তব্যে রানা কুমার সিনহা বিদিত লাল দাসের স্মৃতিচারণ করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন