editor
প্রকাশিত: 6:08 PM, November 12, 2020
যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১১ টা ৫০ মিনিটে ৬৮টি জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে। সিলেট বিমান অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, সপ্তাহের প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন রোববার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে পূণ্যভুমি সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
জানা গেছে, যাত্রীদের জন্য ১৫% ছাড়ের ব্যবস্থাও রেখেছে বিমান। টিকিট কাটার সময় প্রোমোকোড ‘INPRO15’ ব্যবহার করে যাত্রীরা ১৫% ছাড়ে এই রুটে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন।
এ ছাড়াও এ রুটের ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল এজেন্ট থেকে।
2 1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা