editor
প্রকাশিত: 11:31 AM, October 15, 2023
ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে সিলেটের জকিগঞ্জের এক যুবক।
শনিবার ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সে উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে।
জানা যায়, উচ্চতর জীবনের জন্য প্রায় ১৬ দিন আগে রোমানিয়ার ভিসার জন্য ভারতে যান। শুক্রবার রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। শনিবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে দ্বিতীয়।
বিষয়টি নিশ্চিত করে মারুফের বাবা ও বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, নভেম্বরে রোমানিয়ার ভিসা নিয়ে দেশে আসার কথা ছিল। কিন্তু তার আগেই পুত্রহারা হলাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর লাশ দেশে আনা হবে। তবে কখন আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়