editor
প্রকাশিত: 4:32 PM, October 15, 2023
বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এবার এ বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
স্কুলগুলো হচ্ছে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আছিরগঞ্জ আলিম মাদ্রাসা, আল এমদাদ হাইস্কুল, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়, মছলম উদ্দিন খান একাডেমি, শাহজালাল একাডেমি, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, পনাইর চক উচ্চ বিদ্যালয়, রাইয়ান মেমোরিয়াল হাইস্কুল, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দুই সহকারী শিক্ষক আফিয়া বেগম ও আজিজুল হক।
জানা গেছে, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী এবং মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল তার পিতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে ২০২১ সালে এই মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন।
এই পরীক্ষায় মেধা স্থান অধিকারীদের যেমন সার্টিফিকেটসহ বৃত্তি প্রদান করা হয়, তেমনি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন অন্যমত ব্যবস্থাপক আফিয়া বেগম।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন