editor
প্রকাশিত: 8:03 PM, October 15, 2023
গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা গত ৯ অক্টোবর সোমবার সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ’র ভারপ্রাপ্ত সভাপতি এ.এইচ.এম ইসরাঈল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জিডিএফ’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ১৯৯৭ সালে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী মরহুম রজব আলী খান নজিব গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সেবাধর্মী এই প্রতিষ্ঠানটি প্রতিবন্ধীদের কল্যাণে সুনামের সাথে সিলেটে কাজ করে যাচ্ছে। বক্তারা প্রতিবন্ধীদের স্বার্থে জিডিএফ’র বিরুদ্ধে অপপ্রচারে কান না দিয়ে সর্বমহলকে সহযোগিতা করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রমেশ দত্ত, দেওয়ান ছালামত রাজা চৌধুরী, এডভোকেট রকীব আলী খান, সদস্য সৈয়দ আলমগীর হোসেন, শাহীনুর, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, অভিভাবক মিলন বেগম, ফাতেমা বেগম, শারমীন আক্তার, জেসমীন, ধর্মীয় শিক্ষক আনিসুল হক, শিক্ষক মোঃ ছালাম মিয়া, জয়দ্বীপ রায়, বায়জিদ শিপন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা অপপ্রচার না করে সেবামূলক এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন