editor
প্রকাশিত: 5:17 PM, October 16, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সিআইডি পুলিশ চোরাচালান বিরোধী অভিযানকালে তাদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হাতকড়া জৈন্তাপুর মডেল থানা পুলিশ উদ্ধার করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
রোববার (১৫ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে ছিনিয়ে নেওয়া সিআইডি’র হাতকড়া উদ্ধার করা হয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শাহীদ মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে (১৩ অক্টোবর) রাত ৪ টার দিকে সিআইডি পুলিশের এসআই দীপরাজ ধর প্রিন্স তিনি সহ সিআইডি’র একটি টিম জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল জাফলং মহাসড়কের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ভারতীয় চোরাচালান বিরোধী কাজে ব্যবহৃত যানবাহন তল্লাসি অভিযান শুরু করেন।
এ সময় ৯শত ৮০ কেজি চা পাতা উদ্বার ও ১টি নাম্বার বিহীন ডিআই পিকআপ গাড়ী সহ আজগর আলী (৩৫) নামে এক ব্যক্তি-কে গ্রেফতার করা হয়। পরবর্তী’তে নাম্বার বিহীন অপর ডিআই পিকআপ গাড়ী আটক করেন। গাড়ী’তে থাকা চালক ধলাই মিয়া (১৯) স্বীকার করেন তার গাড়ীতে অবৈধ চোরাচালান মালামাল রয়েছে। একথা স্বীকার করলে চালক ধলাই মিয়া-কে হ্যান্ডকাপ লাগিয়ে সিআইডি পুলিশ তাদের হেফাজতে নেন।
তখন চোরাচালান ব্যবসার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিগণ সিআইডি পুলিশের উপর হামলা করে গাড়ী, আসামী ধলাই মিয়া-কে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নিয়ে যান। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার মামলা নং-১০,তাং ১৩ অক্টোবর-২০২৩ইং।
সিআইডি পুলিশের অভিযোগ পেয়ে জৈন্তাপুর মডেল থানার তদন্তকারী অফিসার এসআই মির্জা শাফায়েত সঙ্গীয় ফোর্স সহ সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান করেন। রোববার ভোর রাতে জৈন্তাপুর থানা পুলিশ সিআইডি’র হাত থেকে পালিয়ে যাওয়া আসামী উপজেলা ফতেপুর ইউনিয়নের লামা শ্যামপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র ধলাই মিয়া (১৯)’র বসত ঘর তল্লাসি করে ছিনিয়ে নেওয়া সিআইডি’র হ্যান্ডকাপ উদ্ধার করতে সক্ষম হন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, সিআইডি থানায় অভিযোগ দায়ের করার পর আমরা পুলিশ ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করেছি।
আমাদের পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআইডি’র নিকট থেকে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপ উদ্বার করতে সক্ষম হয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়