editor
প্রকাশিত: 6:32 PM, October 16, 2023
ইসরাইলি আগ্রাসন, নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন এর যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য মাওলানা রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ কাওসার আলী, মাওলানা তোফায়েল আহমদ ওসমানী, এম. মানিকুল ইসলাম মানিক, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কামাল আহমদ, রফিক আহমদ, আশিক আহমদ, শাকিল মিয়া, নুরুল আলম চৌধুরী, এখতিয়ার আহমদ বখতিয়ার, আলম ভূইয়া, জামাল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় জালেম ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে জাতিসংঘসহ শান্তিকামী দেশগুলো কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলায় মানবিক বিপর্যয় ঘটেছে। খাবার পানি ও চিকিৎসার অভাবে বহু ফিলিস্তিনি নারী শিশু মারা যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেওয়া ছাড়া এই সঙ্কটের সমাধান নেই। এই দাবিতে বিশ্ববাসীকে এক হতে হবে। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন