editor
প্রকাশিত: 8:07 PM, October 16, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ পুরস্কার প্রদান ও তাদের গর্বিত অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেছে ।
সোমবার (১৬ই অক্টোবর) সকাল ১১ টায় ৪ উপজেলা দরবস্ত ইউনিয়ন পরিষদ হলরুমে ছিকন্দর আলী শিক্ষা ফোরাম এই সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আমিনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নিবার্হী পরিচালক এটি এম বদরুল ইসলাম।
ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, ফতেপুর বাগেরখাল রমজান-রুপজান একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সিরাজুল হক, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল স্কুলের সুপার মো: হেলাল আহমদ, প্রবাসী মুজাম্মিল হেলালী ।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক মন্ডলী, সমাজের গন্যমান্য ব্যক্তিগণ সহ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
অনুষ্ঠানে ২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ন হওয়া ১৩ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, মেডেল ও প্রাইজমানি এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের উৎসাহ ও কৃতজ্ঞতা সরূপ মেডেল পরিয়ে দেয়া হয়। এছাড়াও একজন পিএইচডি ডিগ্রি অর্জুন কারী ডক্টর’কে সম্মাননা প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন