editor
প্রকাশিত: 8:22 PM, October 16, 2023
দুটি শব্দ- ‘প্রস্তুত হও’। এর নিচে একটি তারিখ, ৩১. ১০. ২০২৩। লেখার উপরে রক্ত বর্ণের ৪টি রেখা, রেখাগুলোর মধ্যখানে তীরের মতো বাঁকা। সবুজ রঙের পোস্টারে আর কিছু লেখা নেই। এ-ফোর সাইজের এমন ‘রহস্যময়’ পোস্টারে ছেয়ে গেছে সিলেট শহর।
গত কয়েকদিন ধরে মহানগরে বৈদ্যুতিক খুঁটি ও বিভিন্ন ভবনের দেয়ালে সাঁটানো অবস্থায় দেখা যাচ্ছে এমন পোস্টার।
এছাড়া বিভিন্ন দেয়ালে রাতের আঁধারে লাল রং দিয়ে ওই পোস্টারের শুধু ৪টি রেখা এঁকে দেওয়া হচ্ছে। এসব পোস্টার কে বা কারা লাগাচ্ছেন কিংবা রেখাগুলো কে বা কারা আঁকছেন তা কেউ বলতে পারছেন না। বিষয়টি সোমবার (১৬ অক্টোবর) সিলেটে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিলেট মহানগরের এয়ারপোর্ট বড়শালা এলাকায় রাতের আঁধারে একটি দেয়ালে লাল রং দিয়ে ‘অদ্ভূত’ ওই ৪টি রেখা আঁকছেন দুজন লোক। এসময় স্থানীয় একজন দেখে ফেলে এ বিষয়ে তাদের জিজ্ঞেস করলে আগন্তুক দুজন বোমার মতো কিছু একটা ফুটিয়ে তড়িগড়ি করে স্থান ত্যাগ করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা অনেকটা উদ্বিগ্ন।

এছাড়া সোমবার সন্ধ্যায় মহানগরের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি বহুতল ভবনের সামনে দেয়ালে ‘প্রস্তুত হও, ৩১. ১০. ২০২৩’ লেখা সেই ‘রহস্যময়’ একাধিক পোস্টার লাগানো দেখা যায়। তবে ওই ভবনের নিরাপত্তাকর্মীরা বলছেন, কখন কে বা কারা এসব পোস্টার লাগিয়েছেন তারা দেখেননি।
বিষয়টি নিয়ে সিলেটজুড়ে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকের মাঝে দেখা দিয়েছে আতঙ্কও।
সুমন আহমদ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়