editor

প্রকাশিত: 10:28 PM, October 16, 2023

স্বাধীনতাবিরোধীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত : নাদেল

স্বাধীনতাবিরোধীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত : নাদেল

দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়ায় শাড়ি ও নগদ অর্থ বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে মনোনয়নপ্রত্যাশী শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ দেশে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে। সকলের মধ্যে সম্প্রীতির বন্ধনও অটুট রয়েছে।’
তিনি গতকাল সোমবার কুলাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
শফিউল আলম নাদেল বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। উৎসাহ-উদ্দীপনায় যেন উৎসবটি পালন করতে পারেন সে সুযোগ তাদেরকে দিতে হবে।’ অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে দুর্গাপূজায় কেউ যাতে কোন বিশৃঙ্খলা ঘটাতে না পারে প্রশাসনসহ সবাইকে সেদিকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।
নাদেল বলেন, ‘আগামী জানুয়ারি মাসেই সংসদ নির্বাচন। নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত এখন থেকে অশুভ কর্মকাণ্ড শুরু করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংসের নীল নকশায় ব্যস্ত রয়েছে। জাতির পিতা হত্যার সুবিধাভোগীরা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। খেয়াল রাখতে হবে, স্বাধীনতাবিরোধীরা কোনোভাবেই যাতে ক্ষমতায় আসতে না পারে। কেননা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।’
এসময় কুলাউড়াবাসীর পক্ষ থেকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। করতালির মাধ্যমে উপস্থিত নেতাকর্মীরা তার এই দাবির প্রতি সমর্থন জানান।
দুপুর ১২টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে সভায় বিশেষ বিশেষ অতিথির বক্তব্য দেন- কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌরা দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অরুনাভ দে, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ, শ্রমবিষয়ক সম্পাদক রাম বিলাস দোসাদ নানকা, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল ও উপজেলা আওয়ামী লীগের সদস্য যাদু বেন্দু রায় প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল আলম মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, চা শ্রমিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ ও পূজারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার ২২টি চা বাগানের ২৪টি পূজামণ্ডপসহ ৫০টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের কাছে ১৪০০ শাড়ি এবং ৭০টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে