editor

প্রকাশিত: 12:46 PM, October 17, 2023

গোলাপগঞ্জের শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা

গোলাপগঞ্জের শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শমসের মবিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এ সময় সিলেট-৬ নির্বাচনী আসনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এ অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিএনপি’র নেতারা জানান, সম্প্রতি ৭১ টিভিতে এডিটর গিল্ডস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শমসের মবিন চৌধুরী স্থানীয় বিএনপি এবং ফয়সল আহমদ চৌধুরী সম্পর্কে নানা মন্তব্য করেন। তার এরূপ বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে বলেন, একসময় বিএনপিতে থাকা শমসের মবিন চৌধুরী দলের ক্রান্তিলগ্নে সরকারের দালালি করার উদ্দেশ্য নিয়ে রাজনীতি থেকে অবসর নেন এবং কিছুদিনের মধ্যেই তিনি বিকল্প ধারায় যোগদান করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে সংসদ নির্বাচন করার খায়েস করেন। কিন্তু দলছুট বিশ্বাসঘাতক এহেন ব্যক্তিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে তার নমিনেশন বাজেয়াপ্ত হয়। এরপর তিনি দীর্ঘদিন ঘাপটি মেরে বসে থেকে বর্তমান সময়ে যখন দেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে ঠিক তখন আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার জন্য বিশ্বাসঘাতক শমসের মবিন চৌধুরী সরকারের ক্রীড়ানক হয়ে কথিত একটি কিংস পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আবারো সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার খায়েস নিয়ে নানা অপতৎপরতা চালাচ্ছেন এবং যার ধারাবাহিকতায় সম্প্রতি ৭১ টিভিতে বিএনপি ও তার প্রার্থী সম্পর্কে চরম মিথ্যাচার করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে বিএনপি এখন আগের যেকোনো সময়ের চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং আন্দোলন ও নির্বাচনের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বদা প্রস্তুত রয়েছে। যা অর্থলোভী শমসের মবিনরা ইচ্ছে করেই আমলে নিচ্ছেন না।

গোলাপগঞ্জ থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে গোলাপগঞ্জ বিএনপি’র সভাপতি নোমান উদ্দিন মুরাদ সভাপতির বক্তব্যে বলেন, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর সঙ্গে শমসের মবিনের ফোনালাপকে চরম মিথ্যাচার উল্লেখ করে বলেন, আমার জানা মতে ফয়সল চৌধুরীর সঙ্গে কোনো ফোনালাপ হয়নি এবং এর কোনো সুযোগও নেই।

কারণ ফয়সল আহমদ চৌধুরী বিএনপি দলীয় একজন নিবেদিত প্রাণ নেতা এবং তিনি কখনো দলছুট বিশ্বাসঘাতকদের সঙ্গে সম্পর্ক রাখেন না। তিনি বলেন, পানি ঘোলা করে অশুভ ফায়দা হাসিলের পাশাপাশি ফয়সল চৌধুরীর জনপ্রিয়তা নষ্ট করতে সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী সমশের মবিন চৌধুরী গোটা বিষয়ের অবতারণা করেছেন।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান ফয়সল ও গোলাম কিবরিয়া, বিএনপি নেতা জলিল মেম্বার, শাহজাহান আহমদ, তানজিম আহমদ, কামাল আহমদ প্রমুখ।

অপরদিকে বিকালে বিয়ানীবাজারে পৌর বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, আব্দুল মান্নান চেয়ারম্যান, মো. মানিক মিয়া, আলি আহমদ মেম্বার, পৌর বিএনপি’র সহ-সভাপতি নজরুল ইসলাম, ফয়েজ আহমদ, সায়েক আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, হোসেন আহমদ মেম্বার, ইরাদ চৌধুরী, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়