editor
প্রকাশিত: 10:00 PM, December 29, 2022

নিহত রানা (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা বাজার সংলগ্ন একটি ডোবায় রানা (৩০) নামক এক যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে। নিহত রানা স্থানীয় চারাবই গ্রামের আব্দুল হেকিম এর পুত্র। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, স্থানীয় যুবলীগ কর্মী রানা ২৮ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে বিয়ানীবাজার পৌরশহরে যান। কিন্তু ঐদিন রাতে তিনি আর বাড়ি ফিরেন নি। ছেলে রাত্রিবেলা বাড়ি না ফেরায় আব্দুল হেকিম তার মোবাইল ফোনে কল দিলে রানার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ সময় আব্দুল হেকিম ও পরিবারের সদস্যরা রানার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালালেও তার কোন খবর পাওয়া যায়নি। এ অবস্থায় পরদিন ২৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে স্থানীয় বালিঙ্গা বাজার সংলগ্ন একটি ডোবায় রানার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তারা পাশবর্তী গ্রামের যুবক রানার লাশ সনাক্ত করতে পেরে মোবাইল ফোনে তার পিতা ও থানা পুলিশের কাছে খবর দেয়। খবর পেয়ে রানার পরিবারের লোকজন ও বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছায়। এসময় প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ রানার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য রানার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় নিহত রানার পিতা আব্দুল হেকিম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪, তারিখ ২৯/১২/২০২২ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার ঘড়–য়া গ্রামের মোস্তাকিম আলীর পুত্র মোহাম্মদ সাব্বির আহমদ (২৯), বালিঙ্গা গ্রামের মোঃ আক্রম খানের পুত্র ফরহাদ খান (৩২), চারাবই গ্রামের কুতুব উদ্দিনের পুত্র জামাল আহমদ (৩২), বালিঙ্গা গ্রামের আব্দুল জলিল এর পুত্র ফারুক আহমদ (২৬) ও চারাবই গ্রামের মৃত ফইজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (৩২)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিলোল রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক সুরতহালে দেখা যাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক