editor
প্রকাশিত: 7:08 PM, October 17, 2023
শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন সময় আরো দুই জুয়াড়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়াড়ীদের কাছ থেকে আট হাজার ৬শত টাকাসহ খেলায় ব্যবহৃত (সরঞ্জাম) তাসের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়া, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত্র সাড়ে ৩ টায় খবর পেয়ে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম, এসআই মানিক কুমার সাহার নেতৃত্বে এএসআই জিয়াউর রহমানে’র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলমগীরে টিনশেড বসত ঘরে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৬ শত টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া (৪৫) একই গ্রামের মৃত শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৫), নরুল ইসলাম ছেলে এখলাছ মিয়া (৪০) ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) সর্ব খাটুরা গ্রামের খড়কী গ্রামের দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন (৩০), মৃত্যু রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান (৩৮)।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, মঙ্গলবার দুপুরে জেলা বিচারক আদালতে জুয়াড়ীদের পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুই পলাতক জুয়াড়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন