editor
প্রকাশিত: 8:36 PM, October 17, 2023
যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন দক্ষিণ সুরমার মিরেরচক গ্রামে মতবিনিময় করেছেন।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর তিনি গ্রামের নতুন মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে এ মতবিনিময় করেন। এসময় মনির হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিতে সবার ভোট ও সমর্থন চান।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশে এত বড় বড় উন্নয়নপ্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে শুধুমাত্র দেশরত্ন শেখ হাসিনার সরকার থাকায়। তাই দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে বর্তমান সরকারকেই আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে।’
সরকারের উন্নয়নযাত্রার সহসৈনিক হিসেবে নৌকার মাঝি হয়ে বৃহৎ পরিসরে সিলেট-৩ আসনের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন এসময় মনির হোসাইন।
মতবিনিময়কালে বক্তারা বলেন, মনির হোসাইন আমাদের দক্ষিণ সুরমার গর্ব। তিনি সৎ এবং উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। তাকে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করলে সিলেট-৩ আসনের বাসিন্দারা পাবেন একজন নির্মোহ এবং সৎ মানুষ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ পাবেন তাদের কাক্সিক্ষত জনপ্রতিনিধি।
মতিবিনময় শেষে সরকারের উন্নয়ন ও নিজের প্রচারপত্র বিলি করেন মনির হোসাইন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন