editor
প্রকাশিত: 10:05 PM, October 17, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের দ্বারাই এদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে। আমাদের নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার সকল প্রচেষ্টা অব্যাহত। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধায় ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিককোনা এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ডা. দুলাল বলেন, দীর্ঘ ৩২ বছর যাবত সরকারি চাকুরী করেছি। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার। সুদীর্ঘদিন যাবত আমি আমার এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থাকার চেষ্টা করি। দীর্ঘদিনের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি, আমার দলের সভানেত্রী আমাকে মূল্যায়ন করবেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মুমিনুল হাসানের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন হিরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজম আলী, কাদির আহমদ বদলা, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন, আব্দুল মিয়া, হিরা মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষন দেন ছাত্রনেতা সাফায়েত হোসাইন সাফি ও জিহাদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহিন আহমদ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন