editor
প্রকাশিত: 10:54 AM, October 18, 2023
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই জন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সোয়া মিয়া (৪৫) বাহুবল উপজেলার আরিছপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার আদিত্যপুর গ্রামের মোহাম্মদ আলী (২০) ও তার ভাই আলী হায়দার (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোয়া মিয়াসহ কয়েকজন শ্রমিক মুগকান্দী নদী ব্রিকস্ ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে তারা ৩ জন মিলে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর ব্রীজের কাছে পৌঁছামাত্রই হঠাৎ করে একটি মাইক্রোবাস (হাইয়েস) গাড়ি তাদেরকে চাপা দেয়।
এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সোয়া মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই আব্দুল করিম নিশ্চিত করেন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন