editor
প্রকাশিত: 4:45 PM, October 18, 2023
বুধবার (১৮ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ঊদযাপিত হয়েছে। এবারের শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য ছিল শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়।
জেলা প্রশাসন প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর কমান্ড প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ এবং বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমান পিপিএম সেবা, সিভিল সার্জন সিলেট ডা. মনিসর চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অবহেলিত, পশ্চাৎপদ, অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর ও তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনাসভাকালীন শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা থেকে সম্প্রচারিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। শেষে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন