editor

প্রকাশিত: 9:30 PM, October 18, 2023

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের জাতীয় শেখ রাসেল দিবস পালন

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের জাতীয় শেখ রাসেল দিবস পালন

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, শেখ রাসেল দিবস পালনের মাধ্যমে আমরা একদিকে বঙ্গবন্ধুর পরিবারের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের সুযোগ পেয়েছি, অন্যদিকে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানা সুযোগ পাচ্ছে। তিনি বলেন, ৪র্থ শ্রেণি ছাত্র শেখ রাসেল বেঁচে থাকলে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ রাখতে পারতেন, কিন্তু ঘাতকের বুলেট শেখ রাসেলের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি। তারপরও বলতে পারি ঘাতকেরা তার স্বপ্নকে হারাতে পারেনি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও বহুমাত্রিক কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। তাইতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় রাখতে চায়।
এমপি হাবিব গতকাল ১৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চন্ডিপুলস্থ এমপির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের অনুজ শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম আহমদ, আব্দুল আহাদ ইসলাম, নজরুল ইসলাম, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাষ্টার, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, আব্দুল বাছিত ছোবা, ছালিক মিয়া, শামীম কবির, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি নিজাম আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহীদদের রূহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ-সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমপি হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়