editor

প্রকাশিত: 3:13 PM, October 19, 2023

আছিরগঞ্জে ‘ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত

আছিরগঞ্জে ‘ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত

বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে তৃতীয় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এবার এ বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আছিরগঞ্জ আলিম মাদ্রাসা, আল এমদাদ হাইস্কুল, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়, মছলম উদ্দিন খান একাডেমি, শাহজালাল একাডেমি, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, পনাইর চক উচ্চ বিদ্যালয়, রাইয়ান মেমোরিয়াল হাইস্কুল, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ জাহিদ হোসাইন, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম, আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, তিলাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফায়দুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুমিত, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, পূবালী ব্যাংক লিমিটেড আছিরগঞ্জ বাজার ব্রাঞ্চের ম্যানেজার আরাফ মহসিন চৌধুরী, আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা শাহিদ আহমদ, , প্রবিন মুরব্বী আবু বক্কর সিদ্দিক, খাগাইল ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আফতাব উদ্দিন, সমাজ সেবক খুরশেদ আলম, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো: বুরহান উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় অগ্রসরতায় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা মূল্যবান অবদান রাখছে বলে মন্তব্য করেছেন। তারা এ বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও পৃষ্ঠাপোষক কামরুল আলম দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার এ উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দুই সহকারী শিক্ষক আফিয়া বেগম ও আজিজুল হক।

জানা গেছে, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী এবং মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল তার পিতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে ২০২১ সালে এই মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন।

এই পরীক্ষায় মেধা স্থান অধিকারীদের যেমন সার্টিফিকেটসহ বৃত্তি প্রদান করা হয়, তেমনি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন অন্যমত ব্যবস্থাপক আফিয়া বেগম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন