editor
প্রকাশিত: 6:16 PM, October 19, 2023
ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ আছর রিয়াযুল জান্নাহ মাদ্রাসা সিলেটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামরান চত্ত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
বন্দরবাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির বর্শিয়ান আলিম মাওলানা রেজাউল করিম জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হুরায়রা, হকার্স মার্কেটের সভাপতি আলহাজ্ব শেখ মো. কবির আহমদ, মুফতি নোমান কাসিমী, মাওলানা হাফিজ জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম হবিগঞ্জী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা দবির আহমদ, মাওলানা হোসেন আহমদ, মো. আব্দুল্লাহ আল আমিন, শরিফ আহমদ, রাসেল আহমদ, মানিকুল ইসলাম মানিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি সশস্ত্রবাহিনী দশকের পর দশক ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা, বন্দী, নির্যাতন করে যাচ্ছে। প্রকাশ্যে ফিলিস্তিনি শিশু ও নারীদের গুলি চালিয়ে হত্যা করছে। একের পর এক ফিলিস্তিনিদের বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করে দখল করে নিচ্ছে।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধে মুসলিম উম্মাহকে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখতে হবে। মানবতার ফেরিওয়ালা বিশ্ব মোড়লদের নৈতিবাচক ও নীরব ভূমিকা দেখে আমরা হতবাক হয়ে যাই। বিবেকবান প্রতিটি মানুষকে ফিলিস্তিনের মজলুমদের পক্ষে সোচ্চার থাকা উচিৎ। ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকলে ইসরায়েলিরা পিছু হটতে বাধ্য হবে। তারা নিশ্চিত পরাজিত হবে ও সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন