editor
প্রকাশিত: 10:18 PM, November 12, 2020
অনলাইন ডেস্ক
ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগত কোনো ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগতদের অংশগ্রহন বন্ধে এর আগেও নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর সার্কুলার জারি করা ওই সার্কুলারে বলা হয়েছিল, পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় ব্যাংকের পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব ব্যতীত অন্য কোনো বহিরাগত ব্যক্তি বা শেয়ারহোল্ডারদের উপস্থিতি পরিহারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্ষদ বা পর্ষদের সহায়ক কমিটির আহ্বানে ব্যাংকের কোনো কর্মকর্তা তার সংশ্লিষ্ট কোনো বিষয় উপস্থাপনকালে ওই সভায় উপস্থিত থাকতে পারবেন। তবে সেই উপস্থিতি পূর্ণ সময়ের জন্য নয়।
নতুন সার্কুলারে বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অবহিত হয়েছে যে, ওই নির্দেশনা লঙ্ঘন করে কতিপয় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় বহিরাগত ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা এবং শেয়ারহোল্ডার উপস্থিত থেকে সভায় অংশ নিচ্ছেন। ফলে সভায় আলোচিত গোপনীয় বিষয় প্রকাশিত হয়ে যাওয়ায় ব্যাংক-কোম্পানিসহ আমানতকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই সার্বিক বিষয়াবলী বিবেচনায় নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, কোনো পরিস্থিতিতেই বহিরাগত কোনো ব্যক্তি, বিশেষ প্রয়োজনে পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সদস্যদের আহ্বান ব্যতিরেকে ব্যাংকের কোনো কর্মকর্তা, কর্মচারী এবং শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন না।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় পর্ষদের অবগতির জন্য এ নির্দেশনা উপস্থাপন করবেন বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন