editor
প্রকাশিত: 5:26 PM, October 21, 2023
আজ নবপত্রিকা স্থাপনের পর মহাসপ্তমীর পূজার মাধ্যমে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরুর পর সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দে ভাসছে। এ উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) চৈতালী সংঘ পূজা মন্ডপে শুরু হয়েছে মহাসপ্তমী। রীতি অনুযায়ী নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন।
মহাসপ্তমীতে শুরু হয় মূলত দুর্গোৎসবের মূল পর্ব। ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা করা হয়। প্রথমে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা সমর্পণ।
এদিকে সপ্তমী পূজা উপলক্ষ্যে নানা রঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ পূজামন্ডপে যাচ্ছেন। সপ্তমী পূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।
অঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রণবীর চক্রবর্তী, সভাপতি এডভোকেট অশেষ কর, সহ সভাপতি মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, পংকজ দাস, কিশোর চক্রবর্তী, শান্তুনু দাস পান্না, কেশব সেন, জোনাক চৌধুরী সহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন