editor
প্রকাশিত: 10:53 PM, November 12, 2020
নিজস্ব প্রতিবেদক
বোন গণধর্ষণের শিকার। ন্যায়বিচারের আশায় ভাই মামলা করেন আদালতে। সেই মামলাই কাল হয়ে দাড়িয়েছে। পাল্টা মামলা আর প্রাণনাশের হুমকিতে ঘরছাড়া ভাই মো. আব্দুল কাদির। নিরাপত্তাহীনতায় ভোগছে পুরো পরিবার। গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গ্রামের প্রভাবশালীদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন কানাইঘাট উপজেলার বাখালছড়া ডাউকেরগুল গ্রামের বাসিন্দা আব্দুল কাদির।
লিখতি বক্তব্যে আব্দুল কাদির বলেন, আমার ছোটবোনের সাথে প্রায়ই অশালীন আচরণ এবং অশ্লীল কথাবার্তার মাধ্যমে তাকে হেনস্থা করত কানাইঘাট উপজেলার বাখালছড়া ডাউকেরগুল গ্রামের রহিম উদ্দিন রমুর পুত্র আব্দুল জব্বার (৩০)। এ ঘটনার প্রতিবাদ করায় গত ৯ সেপ্টেম্বর আব্দুল জব্বার ও তার আরো ৩ ভাই মিলে আমাকে ব্যাপক মারধর করে। এতে আমি রক্তাক্ত জখম হই। প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে বিচার পাইনি। পরে ৫ অক্টোবর আদালতে মামলা দায়ের করি। মামলা করার কারণে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। মামলা প্রত্যাহার করতে তারা নানাভাবে হুমকি দিতে থাকে। মিথ্যা অভিযোগে পাল্টা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে কাদির আরও বলেন, গত ৩১ অক্টোবর দুপুরে আমার ছোট বোন পুকুরে গোসল করতে গেলে প্রধান অভিযুক্ত আব্দুল জব্বার তাকে জোরপূর্বক তুলে নিয়ে দুই সহযোগীসহ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় একটি পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি কেয়ারে ভর্তি করি। পরে ৪ নভেম্বর আব্দুল জব্বার ও ডাউকেরগুল গ্রামের গ্রামের মৃত সফিকুল হকের ছেলে আব্দুস সালাম (৩৫) এবং মৃত খলিল মিয়ার ছেলে হবিবুর রহমান উরফে হইবুর (৪০)কে আসামি করে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারের ভাই তৌহিদুর রহমান তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ এনে আমাকে ও প্রতিবেশীদের জড়িয়ে আদালতে আরো একটি মামলা দায়ের করে।
আব্দুল কাদির বলেন, ধর্ষণ মামলা ধামাচাপা দিতে তারা আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। মামলা উঠিয়ে নিতে এই প্রভাবশালীরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এদের হাত থেকে রক্ষা পেতে এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে ধর্ষণের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিদের হস্তক্ষেপ কামনা করেন আব্দুল কাদির।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন