editor
প্রকাশিত: 3:52 PM, October 22, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: সিলেটে শারদীয় দূর্গাপূজায় জনবান্ধন পুলিশিং সেবা নিশ্চিতকরনে সিলেট পুলিশ সুপারের ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ;স্মার্ট পুলিশিং বাস্তবায়নে জেলা পুলিশে অনন্য সংযোজন আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে চলেছে দেশ। ডিজিটালাইজেশনের এ যুগে সেবা সহজীকরনে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মপরিকল্পনা। আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেনদের সেবা প্রদানের বিষয়টি মাথায় রেখে চলমান সারদীয় দুর্গাপূজায় সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ডিজিটাল গাইড ম্যাপ তৈরি করেছেন।
যা আছে ডিজিটাল গাইড ম্যাপে ডিজিটাল গাইড ম্যাপটিতে রয়েছে সিলেট জেলার সকল পূজা মন্ডপের গুগল লোকেশন*। তাছাড়া রয়েছে জেলা পুলিশের অধিকৃত এলাকার সকল থানা ও তার অধীনস্থ বিটপুলিশের গুগল লোকেশন*। প্রত্যেক থানার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের গুগল লোকেশনের পাশাপাশি রয়েছে থানার গুরুত্বপূর্ণ বাস, সিএনজি ও রেলস্টেশনের গুগল লোকেশন।
সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ডিজিটাল গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারেন এবং যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অতি শীঘ্রই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
পূজারীরা কোন কারণে অসুস্থ হয়ে পড়লে যেন দ্রুত নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন তার জন্য এটি একটি চমৎকার গাইডলাইন হিসেবে কাজ করবে। তাছাড়া পূজারীদের পূজা মন্ডপে যাওয়ার জন্য নিকটতম সিএনজি, বাস ও রেলস্টেশন খুঁজে পেতে সহায়তা করবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পূণ্যভূমি সিলেটে চলমান শারদীয় দুর্গাপূজা সফল ভাবে সম্পন্ন করার প্রত্যয়ে জেলা পুলিশ সিলেটের রয়েছে সজাগ ও সতর্ক অবস্থান। সেবা সহজীকরনে ডিজিটালাইজেশন এর মাধ্যমে স্মার্ট পুলিশ বিনির্মানে সিলেট জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন