editor
প্রকাশিত: 5:18 PM, October 22, 2023
আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটি (জি-ব্লক, এইচ-ব্লক, আই-ব্লক, জে-ব্লক, মেইন রোড) এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আই ব্লক মার্কেট সংলগ্ন মাঠে আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাহেল আহমদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিসিকের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপশহর কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্ঠা আব্দুল কুদ্দুস,উপদেষ্ঠা তোফায়েল আহমদ, সহ সভাপতি মনজুর আহমদ চৌধুরী লিটন, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুহেল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ শিব্বির আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি ছাব্বির আহমদ।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, জি ব্লক জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা এমদাদুল মারজান, এডভোকেট জাফল ইমরান তারেক, রফিকুল বারী রোম্মান, মোস্তাফিজুর রহমান নওশাদ, হুমায়ুন রশিদ সুমন, উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন রুবেল, সুহেল আহমদ, আহমদ আল ফয়ছল, মো. আব্দুল জলিল, ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক আশু তোষ বৈষ্ণব, প্রকাশনা সম্পাদক জুনায়েদ ইকবাল জিহান, দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ, ধর্ম সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সমাজসেবা সম্পাদক কামরান আহমদ, নির্বাহী সদস্য আফজল আহমদ চৌধুরী, সোহরাব আলী, মুজিবুর রহমান চৌধুরী, আমির আলী, ওয়ালীদ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুছ খান, রশিদ আহমদ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন