editor
প্রকাশিত: 7:05 PM, October 22, 2023
দখলদার ইসরায়েলের বিমানবাহিনীর নির্বিচার হামলায় বিপর্যস্ত গাজাবাসীর জন্য পাঠানো আরও ১৭টি ত্রাণবাহী ট্রাক গাজার ভেতর প্রবেশ করেছে।
রোববার (২২ অক্টোবর) মিসরের রাফাহ ক্রসিং থেকে গাজার ভেতর ঢোকে ট্রাকগুলো। এর আগে গতকাল শনিবার যুদ্ধ শুরুর পর বিভিন্ন ত্রাণ নিয়ে গাজায় যায় ২০টি ট্রাক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার যেসব ট্রাক গাজায় গেছে সেগুলোর মধ্যে অতিপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এদিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।
মিসর থেকে পণ্যবাহী বড় এ ট্রাকগুলো রাফাহ ক্রসিং অতিক্রম করে মিসর ও ফিলিস্তিনি গেটের মাঝামাঝি যায়। এরপর সেখানে আসে ফিলিস্তিনি ট্রাক। এরপর ওই ট্রাকগুলোতে ত্রাণগুলো বোঝাই করা হয়।
গাজার চিকিৎসকরা কয়েকদিন ধরে জানাচ্ছেন, তাদের জরুরিভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। কারণ তাদের কাছে যেসব মজুদ ছিল সেগুলো শেষ হয়ে গেছে।
চিকিৎসা সরঞ্জামের মধ্যে যে জিনিসটির সবচেয়ে বেশি অভাব দেখা দিয়েছে সেটি হলো অ্যান্টিসেপটিপ। এই অ্যান্টিসেপটিপের অভাবে গাজার অনেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকরা ভিনেগার ব্যবহার করেছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলার প্রতিশোধ নিতে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে খাদ্য, জ্বালানি এবং পানিসহ সব প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।
অতি প্রয়োজনীয় জ্বালানির অভাবে গাজার হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা ধসে পড়ার শঙ্কায় রয়েছে। তা সত্ত্বেও মিসরের রাফাহ ক্রসিং দিয়ে কোনো জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। সূত্র: আল জাজিরা
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন