editor

প্রকাশিত: 4:53 PM, October 24, 2023

জৈন্তাপুরে পর্যটক বাহী গাড়ী খাঁদে পড়ে নিহত ২, আহত ১০

জৈন্তাপুরে পর্যটক বাহী গাড়ী খাঁদে পড়ে নিহত ২, আহত ১০

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট তামাবিল মহাসড়ক জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট কাটাগাঙ নামক স্থানে পর্যটক বাহী ডিআই পিকআপ (ভ্যান) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। তারা সকলে ডিআই পিকআপ (ভ্যানের) যাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪শে অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে মাজার জিয়ারত ও জাফলং ভ্রমনের উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ন ১৭-৭১১০) গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাঁদে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ফায়ারসার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।

মৃত ব্যাক্তিরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের আব্দুর রহিমের পুত্র জাহাঙ্গীর (৩০) এবং একই এলাকার চরতুলাতুলি গ্রামের বারেক মিয়ার পুত্র মোহাইমিন (২৫)।

এঘটনা আহত ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক এবং বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মিয়া।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে হতাহতের দেখতে হাসপাতালে ছুটে আসেন জৈন্তাপুর পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, একটি পিকআপ ভ্যানে করে কিছু পর্যটক হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টার দিকে কাটাগাঙ নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে ২জন নিহত হন। নিহতের মরদেহ তামাবিল হাইওয়ে পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ও এঘটনায় আহত ১০ জনকে স্থানীয় উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়