editor

প্রকাশিত: 9:13 PM, October 24, 2023

গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা মরণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত: মিজানুর রহমান চৌধুরী

গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা মরণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত: মিজানুর রহমান চৌধুরী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা মরণপণ লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। নিশি রাতের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেবো না। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না। বর্তমান সরকার দীর্ঘ এক যুগের অধিক সময় জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণে সকল অধিকারকে কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের দাবি আদায়ে বিএনপি যখন মাঠে নেমেছে সরকার তখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য সরকার প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করছে।

তিনি আরো বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, গুম, খুন ও ক্রসফায়ার এর মত অভিশাপ থেকে জাতিকে মুক্ত করে দেশে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য বাস্তবায়নে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি সচেতন দেশবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে ¬ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের উদ্যোগে অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আয়োজিত ১ দফা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকল আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, নজরুল হক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, দোলার বাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দীন সালমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, মিজানুর রহমান আমরু, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন সাগর, উপজেলা বিএনপি নেতা এস এম ছমরু মিয়া, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া,মানিক মিয়া, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দীন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, ইয়াকুব আলী, রতন নাগ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ছাতক উপজেলার যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, মানিক মিয়া, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, পৌর যুবদলের আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আায়েস, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুর রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সুজন মিয়া, ওলিউর রহমান আলেক, কয়েছ আহমদ, কাওছার আহমদ, রফিক আহমেদ, আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন, মনসুর আলী, মামুন আহমদ, সফিক মিয়া, রইছ উদ্দীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, সাকিব মাহমুদ, আলা উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদ হোসাইন, জাউয়া বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, কালা রুকা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহেদী ইসলাম রায়হান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়