editor
প্রকাশিত: 11:05 AM, October 11, 2023
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভাধীন নয়াগ্রামে রাতের আঁধারে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ১০ অক্টোবর দিবাগত রাত ২টায় নয়াগ্রামের মোঃ আব্দুল মন্নান খানের পুত্র আবুল কালাম এর বাড়িতে এই ঘটনাটি ঘটে। মুখোশপড়া অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করতে পারেননি গৃহকর্তা আবুল কালাম।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন গৃহকর্তা আবুল কালাম ও তার স্ত্রী। রাত প্রায় ২টার দিকে ঘরের ভিতর ভাংচুর ও হাকডাকের শব্দ শুনে ঘুম ভাঙ্গে তাদের। বিছানা ছেড়ে উঠে দেখেন ঘরের ভিতর ও বাহিরে মুখোশপড়া ১০/১২ জন সন্ত্রাসীর একটি দল আসবাবপত্র এবং ঘরের দরজা, জানালা, দেয়ালে ভাংচুর করছে। এ সময় আতংকিত হয়ে প্রাণের ভয়ে আবুল কালাম চিৎকার করেন। তার চিৎকার শুনে প্রতিবেশী বাড়ির লোকজন ছুটে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে এলোপাতাড়ি তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। সন্ত্রাসীরা মুখোশপড়া থাকায় তাদেরকে চিনতে পারেননি তিনি। তাই কে বা কারা কোন উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় ভয়ে আবুল কালাম থানায় কোন অভিযোগ না করে পরদিন বিকাল থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। বিকালের দিকে বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। ঘটনার দিন সকালে গৃহকর্তা আবুল কালাম বলেন, আমরা শান্তিপ্রিয় নিরিহ লোক। কারো সাথে আমাদের কোন বিরুধ নেই। তাছাড়া হামলাকারীদেরকেও আমি চিনতে পারিনি। তাই কে বা কারা, কেন, কোন উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা বুঝতে পারছি না।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, হামলার খবর লোক মুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়